সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
খেলাধুলা

ক্রিকেট মাঠেই সানরাইজার্সের মালিককে বিয়ের প্রস্তাব!

স্পোর্টস ডেস্ক : আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালকিন ক্রিকেটের অন্ধভক্ত কাব্য মারান। আইপিএলের ম্যাচে তাঁকে গ্যালারিতে ‘অরেঞ্জ আর্মি’র জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে। ৩০ বছরের কাব্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এসএটোয়েন্টি লিগের প্রথম সংস্করণ এবার। সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিয়েছে রামধনু দেশের এই লিগে।

সান নেটওয়ার্কের মালিক কালানিথি মারানের কন্যা পার্লে বোল্যান্ড পার্কে হাজির ছিলেন। তবে কাব্যকে চমকে দিয়েছেন এক দক্ষিণ আফ্রিকার ফ্যান। পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ চলাকালীন কাব্যকে ওই ফ্য়ান বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। পার্ল রয়্যালের ইনিংসের অষ্টম ওভারের পরের ঘটনা।

image-173

ক্যামেরা ফ্যানের দিকে প্যান করতেই দেখা যায় যে, ওই ফ্যান হাতে প্ল্যাকার্ড ধরে বসে আছেন, সেখানে বড় বড় করে লেখা, ‘কাব্য় মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই লেখার সঙ্গেই হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি। লিগের অফিসিয়াল ট্যুইটারে সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে।

image-175

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্সের ম্যাচ চলাকালীন প্রথমবার ক্যামেরার চোখে পড়েন কাব্য। এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে যান। প্রায় দলের সব ম্যাচেই ম্যাচে থাকার চেষ্টা করেন কাব্য়। আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে গায়ত্রী রেড্ডি, শিল্পা শেটি, জুহি চাওলা ও প্রীতি জিন্টার মতো সুন্দরী মালকিনদের তালিকাতে থাকবেন কাব্য। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ওয়ানডে দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করবে বাংলাদেশ

৭ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল

▐ সর্বশেষ পাওয়া সংবাদ