শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইএল টি-টোয়েন্টি মাতাতে যাচ্ছেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্স তাদের দ্বিতীয় ম্যাচের আগে দারুণ উজ্জীবিত হলো। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা যোগ দিয়েছেন দলে।

সোমবার দুবাইতে পা রাখেন শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার। একদিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার আইসিসি অ্যাকাডেমিতে দলের ট্রেনিং সেশনে হাজির হন তিনি। সেন্টারে বল করেন স্যাম বিলিংসের বিপক্ষে।

আমিরাতি লিগে প্রথম ম্যাচ খেলতে যাওয়ার রোমাঞ্চ কাজ করছে হাসারাঙ্গার মনে, ‘আমি প্রথম ম্যাচ খেলতে পারিনি। কিন্তু ছেলেরা সত্যিই ভালো খেলেছিল। দলের সঙ্গে পরের ম্যাচে খেলতে উন্মুখ হয়ে আছি।’

২০২১ সালে আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ বোলার ছিলেন হাসারাঙ্গা। কন্ডিশন চেনাজানা। তাই আত্মবিশ্বাসী লঙ্কান অলরাউন্ডার, ‘হ্যাঁ, আমি এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ বোলার ছিলাম। এখানে এশিয়া কাপেও ভালো করেছিলাম গত বছর, তাই জানি এই কন্ডিশনে কীভাবে বল ও ব্যাট করতে হয়। এটা আমার দলের জন্য সেরাটা দিতে সহায়তা করবে।’

কোনো ধরনের চাপ নিচ্ছেন না হাসারাঙ্গা, ‘আমি প্রতিটা পরিস্থিতিতে খেলতে ভালোবাসি এবং বিশেষ করে এক নম্বর টি-টোয়েন্টি বোলার হিসেবে। আমি চাপের মধ্যে খেলতে ও পারফর্ম করতে ভালোবাসি এবং যখন আমি খেলি, তখন দলের জন্য সেরাটা করতে চেষ্টা করি।’

সর্বশেষ পাওয়া সংবাদ