রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
খেলাধুলা

মাথায় বলের আঘাতে হাসপাতালে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে এই পেসারকে। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুস্তাফিজ নেটে বল করার সময় ঘটে এমন অনাকাক্ষিত ঘটনা।

বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন তখন বোলিং সাইডে ছিলেন মুস্তাফিজ। হঠাৎই বল উড়ে এই পেসারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। বলের আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তার চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

30c71d46490d5a86350e21a32ab542e2-65d1aa581aec0

গণমাধ্যমকে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, ‘মাথায় আঘাত পেয়ে সে বসেছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই আছে।’

প্রসঙ্গত, চলতি বিপিএলেও বেশ ভালো অবস্থানে আছে নাফিসা কামালের দল কুমিল্লা। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি ইতোমধ্যে ৯ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে। যার ফলে লিটন দাসের নেতৃত্বাধীন কুমিল্লা প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ