বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো রবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর হলো টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট দলের স্পনসর হলো প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে আগামী চার বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে রবির নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মেয়াদে সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের স্পনসর হয়েছে রবি। চুক্তির মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগামী ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, বিসিবিকে ৫০ কোটি টাকা দেবে রবি।

তবে এবার শর্তসাপেক্ষে জাতীয় ক্রিকেট দলের স্পনসর হয়েছে রবি। শর্ত অনুযায়ী, চলতি বছরে জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার অন্য কোনো টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না। অর্থাৎ অন্য টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের কোনোরকম প্রচারণা করতে পারবেন না ক্রিকেটাররা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবি ও রবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পনসর হিসেবে রবির নাম ঘোষণা করেন।

রবির এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, ‘এ দেশের ক্রিকেটের অনেক প্রথম সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির ‘পারবে তুমিও’ চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।’

এর আগে ২০১৫ সালে প্রথমবার বাংলাদেশ দলের স্পনসর হয়েছিল রবি। এরপর ২০১৭ সালে আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে ২০১৯ সাল পর্যন্ত স্পনসর হয় প্রতিষ্ঠানটি। কিন্তু মেয়াদ পূর্ণ করার আগেই সরে পড়ে তারা। সেটার কারণ হিসেবে উল্লেখ করেছিল, জাতীয় দলের একাধিক ক্রিকেটারের অন্য টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ