বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি-ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নাজমুল হোসেন শান্তকে অধিনায়কের দায়িত্ব দিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য সমান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াডে আছে বড় দুই চমক। তবে ওয়ানডে দলে নেই বড় কোনো পরিবর্তন। এ পাঁচ ম্যাচের দলে নেই সাকিব আল হাসান।

ধারাবাহিক পারফরম্যান্সে ১৭ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ সালের এশিয়া কাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিয়াদ। অনিশ্চয়তার মধ্যে থাকা তামিম ইকবাল নেই দুই সংস্করণের কোনোটিতে।

অন্যদিকে বিপিএলে চমক দেখিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার আলিস আল ইসলাম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ‍মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

আগামী ৪ মার্চ থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবকটি ম্যাচই হবে সিলেটে। ওয়ানডে সিরিজ পুরোটা হবে চট্টগ্রামে। এই সিরিজ শুরু ১৩ মার্চ।

সর্বশেষ পাওয়া সংবাদ