বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
খেলাধুলা

বিপিএল মাতাতে আসছেন মহারাজ

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। ফরচুন বরিশালের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে পৌঁছাবেন মহারাজ। বিপিএলের চট্টগ্রাম পর্বে বরিশালের প্রথম ম্যাচ থেকেই দলের সাথে থাকবেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে বরিশাল।

ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এসএ টি-টোয়েন্টিতে খেলার কারনে নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দলে নেই মহারাজ। গতরাতে শেষ হওয়া এসএ টি-টোয়েন্টি আসরের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে ৮৯ রানে হেরেছে ডারবানস সুপার জায়ান্টস। ডারবানসের নেতৃত্বে থাকা মহারাজ ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন।

১৫৪টি টি-টোয়েন্টিতে ১২৬ উইকেট আছে মহারাজের। এরমধ্যে জাতীয় দলের হয়ে ২৭টি টি-টোয়েন্টিতে ২৪ উইকেট আছে তার।

বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে বরিশাল।

সর্বশেষ পাওয়া সংবাদ