রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

৭ হাজারের ক্লাবে সাকিব

স্পোর্টস ডেস্ক : ওপেনার তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের সাকিব। ম্যাচে ১৬ বলে ২৭ রানের ইনিংস দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪২২তম ম্যাচে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। এই ফরম্যাটে বল হাতে ৪৭৬ উইকেটও নিয়েছেন সাকিব।

সাকিবের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ন করেন তামিম। ২৫৫ ম্যাচে ৭৩৮৬ রান আছে তামিমের।

তামিম-সাকিবের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫৬১৯ রান করেছেন মুশফিকুর রহিম। চতুর্থস্থানে ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে- মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। মাহমুদুল্লাহ ৫৫৭৬ ও লিটন ৪২৭৩ রান করেছেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন এই বিধ্বংসী ব্যাটার।

সর্বশেষ পাওয়া সংবাদ