রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন

স্পোর্টস ডেস্ক : দুই দিনব্যাপী ‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

দুই দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৫শ’ জন গলফার অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ