রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হার দিয়ে এবারের যুব বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ব্যাটিংয়ে নেমেছে শিবলী-সিদ্দিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান। এই ম্যাচে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ
আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ
প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ