বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
খেলাধুলা

বিপিএলে আজ মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম ও খুলনা-বরিশাল

স্পোর্টস ডেস্ক : বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। টুর্নামেন্টে আজ রয়েছে দুটি ম্যাচ।

সোমবার (২২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে লড়বে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে নবাগত দল দুর্দান্ত ঢাকা। চলতি আসরের প্রথম ম্যাচে কুমিল্লাকে পাঁচ উইকেটে হারায় দলটি। ঢাকার শক্তি আজ আরেকটু বাড়বে বলে আশা করা যায়। দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অ্যালেক্স রস। সদ্য বিগব্যাশ লিগে খেলে এসেছেন তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে রীতিমত উড়িয়ে দেয় দলটি। তুলে নেয় সাত উইকেটের বড় জয়। তবে, দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় খুলনা টাইগার্সের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে চার উইকেটে হারায় খুলনা।

দিনের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে শুরু হবে দুদলের ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুদলই। তামিম ইকবালের বরিশাল হারায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে পাঁচ উইকেটে হারায় তারকায় ঠাসা বরিশাল। তামিমের পাশাপাশি দলটিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজের মতো বড় তারকারা।

খুলনার বড় শক্তি তাদের তারুণ্য। তরুণদের নিয়ে গড়া দলে আছেন জাতীয় দলের অনেকেই। অধিনায়ক হিসেবে আছেন এনামুল হক বিজয়। পাশাপাশি আফিফ হোসেন, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী খেলছেন খুলনার জার্সি গায়ে। বিদেশিদের মধ্যে বড় নাম এভিন লুইস, শাই হোপ, দাসুন শানাকা। তাদের নিয়েই টানা দ্বিতীয় জয়ের ছক কষছে খুলনা।

সর্বশেষ পাওয়া সংবাদ