বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইএলটিতে শাহরুখের দলের টানা দুই হার

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে জয়ের দেখা পাচ্ছে না শাহরুখ খানের দল আবুধাবি নাইটরাইডার্স। প্রথম ম্যাচে হারের পর এবার তাদের পরাজয় গালফ জায়ান্টসের কাছে।

নিজেদের হোমগ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করতে নেমে সঞ্চিত শর্মার তোপে পড়ে ৯ উইকেটে মাত্র ১১৪ রান করে আবুধাবি। রান তাড়া করতে নেমে অধিনায়ক জেমস ভিন্সের ফিফটিতে ৩৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে গালফ।

মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার পান সঞ্চিত। ৪৪ বলে ৬৫ রান করে গালফের জয়ের ভিত গড়ে দেন ভিন্স। নারাইনের বলে বোল্ড হলেও জয়ে বেগ পেতে হয়নি। হেটমায়ার ১৪ ও ডেবিড ভিসা ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নারাইন আবুধাবির হয়ে ২ উইকেট নেন।

এর আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি আবুধাবির ব্যাটাররা। সর্বোচ্চ ২৬ রান করেন আন্দ্রে রাসেল। ১২ বলে এই রান করেন তিনি। এ ছাড়া পল স্টার্লিং করেন ২০ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

গালফের হয়ে সঞ্চিত ছাড়াও ৩ উইকেট নেন ক্রিস জর্দান। ১টি করে উইকেট নেন ভিসা, লিয়াম ডাওসেন ও রেহান আহমেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ