বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারী) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ডিআই ওয়ান জাহিদ বিন আলম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, আ, ম আক্তারুজ্জামান মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, শিমুন সামস,বিসিবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী খেলায় বাগেরহাট বনাম খুলনা জেলা অংশ নেয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে যারা খেলায় অংশ নিয়েছে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। তরুন খেলোয়ারদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন, খেলা মাদক থেকে দূরে রাখে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলা করে দেশের সম্মান সারা বিশ্বে ছড়িয় দিচ্ছে

সর্বশেষ পাওয়া সংবাদ