রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

২ কোটি রুপিতে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের কোকাকোলা এরিনাতে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের আইপিএলের নিলাম। আসন্ন এই আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল দেড়টার ভারতীয় কন্যা মল্লিকা সাগরের সঞ্চালনার এই নিলাম শুরু হয়।

নিলামে দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়েছে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

বাংলাদেশি এই পেসার এর আগে আরও তিনটি দলের হয়ে আইপিএল খেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার অভিষেক হয়েছিল। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স এবং সর্বশেষ খেলেছিলেন দিল্লির হয়ে।

এদিকে, এবার আইপিএল থেকে আগেই সাকিব আল হাসান ও লিটন কুমার দাস নিজেদের সরিয়ে নেন। নিলামের মূল তালিকায় জায়গা পেয়েছিলেন মুস্তাফিজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। যদিও আইপিএলের সময় জাতীয় দলের খেলা থাকায় তাসকিন ও শরিফুল নিলাম থেকে নিজেদের সরিয়ে নেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২২ মাচ থেকে মাঠে গড়াবে আইপিএলের আসর। এরপর মে মাসের শেষ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। যদিও আইপিএল শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করেনি বিসিসিআই।

সর্বশেষ পাওয়া সংবাদ