রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

২০২৫ ক্লাব বিশ্বকাপে খেলবে রিয়াল মাদ্রিদ- ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের নতুন ফর্মেট ঘোষনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। ২০২৫ সালে প্রথমবারের মত নতুন ফর্মেটে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপে ইউরোপীয়ান হেভিওয়েটস রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মত দলগুলো অংশ নিবে।

যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বর্ধিত কলেবরের এই টুর্নামেন্টে প্রথমবারের মত ৩২টি দল অংশ নিবে। আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জন করবে।

এ সম্পর্কে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ক্লাবগুলো বিশ^ ফুটবলে মূল ভূমিকা পালন করে। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ এ কারনেই সব কনফেডারেশনের শীর্ষ ক্লাবগুলোকে বিশ্বমঞ্চে খেলার একটি সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়রা ক্লাবের জার্সিতে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার সুযোগ পাচ্ছে। এটা একটি উন্মুক্ত প্রতিযোগিতা। ফুটবলকে সত্যিকার অর্থে বিশ্ব আসরে ছড়িয়ে দেবার জন্য এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

আসন্ন এই টুর্নামেন্টে উয়েফা (ইউরোপ) থেকে ১২টি দল, কনমেবল (দক্ষিণ আমেরিকা) থেকে ছয়টি, সিএএফ (আফ্রিকা), এএফসি (এশিয়া) ও কনকাকাফ (উত্তর আমেরিকা) থেকে চারটি এবং ওএফসি (ওশেনিয়া) থেকে একটি দল অংশ নিবে।

২০২১ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের চারটি চ্যাম্পিয়ন দল অর্থাৎ চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির অংশগ্রহণ নিশ্চিত। এদের সাথে যোগ দিবে ২০২৪ চ্যাম্পিয়ন দল। উয়েফা র‌্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত বাকি পাঁচটি দল হলো পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পোর্তো ও বেনফিকা।

আরও পড়ুন:

দেশে ফিরেছে এশিয়ান যুব চ্যাম্পিয়নরা

যুবা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ পাওয়া সংবাদ