রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

দেশে ফিরেছে এশিয়ান যুব চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা ক্রিকেটাররা আজ সোমবার দেশে ফিরেছে। দেশে ফেরার পর বিমানবন্দরে এসময় বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের বরণ করেন।

বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহফুজুর রহমান রাব্বির দল।  জানা গেছে, আগামীকাল মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রনে ডিনারে যোগ দেবেন ক্রিকেটাররা।

বিমানবন্দর থেকে সরাসরি বিসিবিতে নিয়ে যাওয়া হচ্ছে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে কোনো দলই পাত্তা পায়নি। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারানোর পর সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেয় শিবলি-আরিফুলরা। আর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এশিয়া কাপ জয়ের ইতিহাস গড়ে মাহফুজুর রহমান রাব্বিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ