রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

যুবরাজের বিশেষ বার্তায় খুশি চ্যাম্পিয়ন অধিনায়ক পোলার্ড

স্পোর্টস ডেস্ক: একটা সময় টি-টেনের ফ্র্যাঞ্চাইজি নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মেন্টর ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং। টি-টেনে নিজের দলকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন এই তারকা। শেষ পর্যন্ত কিয়েরন পোলার্ডের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে নিউ ইয়র্ক।

এই বার্তা নিয়ে খুবই উচ্ছ্বসিত পোলার্ড। এক বার্তায় পোলার্ড যুবরাজের প্রশংসা করে বলেন, ‘যুবরাজ সিংয়ের বিপক্ষে আমি অনেক খেলেছি। সে আমাদের জন্য লম্বা সময় বিনোদন দিয়েছে। গত বছর আমরা একসঙ্গে খেলেছি সে এখানে মেন্টর ছিল। সে আমাদের সামর্থ্য জানতো অবশ্যই। আসিফ, ওয়াসিম, গুরবাজ, করুনারত্নে, সুনীল, আমিদের দেখে ভালো লাগছে। সবাইকে অভিনন্দন।’

টি-টেনের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সকে এক প্রকার উড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক। আগে ব্যাটিং করে ৯১ রানে অলআউট হয় ডেকান। তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ ইয়র্ক। এর আগে গতবার ডেকানের কাছেই ফাইনাল হেরেছিল নিউ ইয়র্ক।

পোলার্ড বলেন, ‘ডেকান গ্ল্যাডিয়েটরসকে ৯১ রানে আটকে ফেলা আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। আমি ব্যাটারদের বলেছিলাম, ৬০ বল পাবো এটা চেজ করতে। আমাদের এটা ৮ ওভারে শেষ করতে হবে না। রান রেট নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আমরা সব বল খেলতে পারবো।’

‘আসল বিষয়, আসিফ আলি দুর্দান্ত খেলেছে। সে যে ক্যাচটা ধরেছে সেটা টুর্নামেন্ট জেতার মতো ক্যাচ। আর ব্যাট হাতেও সে আন্তর্জাতিক ক্রিকেটারের অভিজ্ঞতা দেখিয়েছে’-আরও যোগ করেন পোলার্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ