সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয় চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার স্কিমে মেঘনা ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
advertisement
খেলাধুলা

আফগানিস্তানের সাথে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে আগামী মার্চে পুর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজটি খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে নারী ও শিশু শিক্ষায় তালেবানদের কড়াকড়ি বেড়ে যাওয়ার প্রতিবাদ হিসেবে নির্ধারিত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটি বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ান সরকারের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় সিএ।

আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।

এক বিবৃতিতে সিএ জানায়, সম্প্রতি আফগানিস্তানে মেয়েদের বিশ^বিদ্যালয়ে পড়াশুনা নিষিদ্ধ করায় সিরিজ বাতিলের সিদ্বান্ত নেয়া হয়েছে।

সিএ জানায়, ‘অস্ট্রেলিয়ান সরকারসহ স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘ আলোচনার পর আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নির্ধারিত আফগানিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলার সিদ্বান্ত নেওয়া হয়েছে।’

সিএ আরও জানায়, ‘আফগানিস্তানসহ সারা বিশ্বে নারী এবং পুরুষের খেলা-ধুলার বিকাশে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ সিএ। আফগানিস্তানের নারী ও মেয়েদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে জড়িত থাকবে সিএ। এই বিষয়ে সমর্থনের জন্য অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানাই আমরা।’

দু’বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মত আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষীক সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া। ২০২১ সালে নারী বিষয়ে তালেবান সরকারের বিতর্কিত নীতির কারণে হোবার্টে একমাত্র টেস্ট বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।

আফগানিস্তানে নারীদের উপর কড়াকাড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিচ।

সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্গত ছিলো। সিরিজটি অস্ট্রেলিয়া বাতিল করায় পূর্ণ ৩০ পয়েন্ট পাচ্ছে আফগানিস্তান। তবে এতে চিন্তার কোন কারন নেই অস্ট্রেলিয়ার। কেননা এ বছর ভারতে অনুষ্ঠিকতব্য ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলার যোগ্যতা ইতোমধ্যেই অর্জন করেছে অস্ট্রেলিয়া।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ