রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

৪০ লাখ ডলার পেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শিরোপা জয়ে প্রাইজমানি হিসেবে ৪০ লাখ ডলার পুরস্কার পেয়েছে অসিরা। পুরো আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জা পেতে হয় ভারতকে। রানার্স আপ হিসেবে ভারতীয় দল পেয়েছে ২০ লাখ ডলার।

সেমিফাইনালে হেরে বিশ্বকাপ শেষ করে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু’দল পেয়েছে সমান ৮ লাখ ডলার করে।

সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা বাকী ছয় দল বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস পেয়েছে ১ লাখ ডলার করে। লিগ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হয় ১৮ লাখ ডলার।
এবারের বিশ্বকাপে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি ছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ