রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কেনেন সাকিব। তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যেতে পারে।

গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। এ দিন সকাল সোয়া ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

প্রথম দিনে সর্বমোট ১ হাজার ৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ