রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়া টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করছে বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে বাঁ-হাতের আঙুলের তর্জনীতে চিড় ধরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন হয়েছে বাংলাদেশ একাদশে।

সাকিব, শরিফুল ইসলাম ও তানজিম হাসানের জায়গায় একাদশে সুযোগ হয়েছে নাসুম আহমেদ, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের।

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে টাইগাররা। অষ্টম ম্যাচে এসে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা জিইয়ে রাখে তারা। ৮ খেলায় ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে দলগুলোকে।

অস্ট্রেলিয়ার একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। আগের ম্যাচে অসাধারন ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের জায়গায় একাদশে সুযোগ হয়েছে স্টিভ স্মিথ ও সিন অ্যাবটের। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার জয় আছে ১৯টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, এডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

সর্বশেষ পাওয়া সংবাদ