বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

পাওয়ার হিটার নিয়ে আত্মবিশ্বাসী গালফ কোচ ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক : দলে আছেন জেমস ভিন্ন, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, ক্রিস লিন, ডেভিড উইজ ও লিয়াম ডাউসনের মতো তারকারা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও লিজেন্ড অ্যান্ডি ফ্লাওয়ার এই খেলোয়াড়দের নিয়ে গড়া গালফ জায়ান্টসের কোচ। প্রথম বিশ্ব আইএলটি২০-তে নামার আগে আত্মবিশ্বাসী কণ্ঠ শোনা গেলো তার।

আগামী ১৫ জানুয়ারি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে গালফ জায়ান্টসের প্রথম ম্যাচ। এর আগে নিজের দলের শক্তিমত্তার দিকগুলো তুলে ধরলেন ফ্লাওয়ার, ‘আমাদের দলে যারা আছে, যে সমন্বয় তাতে আমি অবশ্যই খুশি। আমার মনে হচ্ছে আমাদের সবদিক থেকে পরিপূর্ণ আছে এবং জেমস ভিন্সের মতো একজন সেরা নেতা আছে, যার সঙ্গে অতীতে কাজ করেছি।’

পাওয়ার হিটাররা বেশি আত্মবিশ্বাসী করে তুলছে গালফ কোচকে, ‘আমাদের দলে দারুণ প্রতিভাবান আছে, ক্রিস লিন এই মুহূর্তে বিগ ব্যাশে দুর্দান্ত অবস্থায়। মিডল অর্ডারে আছে হেটমায়ার, উইজ ও ওভারটনের মতো পাওয়ার হিটাররা।’

অতীতেও আমিরাতে রিস্ট স্পিনারদের মাধ্যমে সুবিধা পাওয়া গেছে। এবারও তার ব্যত্যয় হবে না। সেক্ষেত্রে দলের স্পিন বিভাগ নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন ফ্লাওয়ার, ‘আমরা দুজন রিস্ট স্পিনার পেয়েছি। তারা কীভাবে বল করে, দেখতে আমি মুখিয়ে। তাদের মধ্যে রহস্যের উপাদান আছে।’

জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের মতে, আইএলটি২০ শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নয়, আমিরাতি খেলোয়াড়দের জন্যও বড় মঞ্চ। ফ্লাওয়ার বললেন, ‘আমিরাতের খেলোয়াড়রা কী করে, সেটা দেখতে অধীর হয়ে আছি আমি। শুধু গালফ জায়ান্টসের নয়, সবগুলো দলের আমিরাতি খেলোয়াড়দের পারফর্ম দেখতে চাই। আয়ান আফজাল খান একজন প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার এবং তার মতো তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের চ্যালেঞ্জ করার ভালো সুযোগ।’

সর্বশেষ পাওয়া সংবাদ