সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয় চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার স্কিমে মেঘনা ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
advertisement
খেলাধুলা

সৌদি আরবের ধনকুবেরের দখলে WWE

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সর্বাধিক জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হল ডব্লিউডব্লিউই। দ্য রক, স্টোন কোল্ড, স্টিভ অস্টিন, দ্য আন্ডারটেকারের ভক্তরা এখনও রয়েছে এই দেশে। ডব্লিউডব্লিউই এর মালিকানা সম্পর্কিত একটি বড় খবর জানা গিয়েছে, WWE এখন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে বিক্রি হবে। স্টেফানি ম্যাকমোহন কোম্পানির সহ-সিইও পদ থেকে পদত্যাগ করার পরপরই এই রিপোর্টগুলো আসতে শুরু করে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে তাঁর বাবা ভিন্স ম্যাকমেহন WWE বোর্ডের চেয়ারম্যান হিসাবে ফিরে আসবেন।

image-92

WWE সাংবাদিক স্টিভেন মুহলহাউসেন-এর মতে, কোম্পানিটি এখন ব্যক্তিগত মালিকানায় ফিরে যাবে। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘সূত্র: #WWE সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের এর কাছে বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটি আবার প্রাইভেট হয়ে যাবে। ভিন্স ম্যাকমেহন ক্রিয়েটিভের প্রধান হবেন কিনা তা অজানা তবে কিছু মানুষ এই প্রত্যাশা করছেন’।

image-96

স্টেফানি ম্যাকমেহনের নোটে বলা হয়েছে ‘ডব্লিউডব্লিউই’ এত শক্তিশালী অবস্থানে রয়েছে যে আমি আমার ছুটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার অফিসিয়াল পদত্যাগের সঙ্গে একে আরও এক ধাপ এগিয়ে নিয়েছি’।

ডব্লিউডব্লিউই-এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে স্টেফানি বলেন, ‘আমি যাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কোম্পানী হিসেবে বিবেচনা করি তাকে নেতৃত্ব দিতে পেরে আমি কতটা গর্বিত এবং আমি আত্মবিশ্বাসী যে WWE অতুলনীয় সৃজনশীল বিষয়বস্তু সরবরাহ করা এবং শেয়ারহোল্ডারদের জন্য সর্বোচ্চ মূল্য দেওয়ার জন্য জন্য একটি নিখুঁত অবস্থানে রয়েছে’।

স্টেফানির স্বামী এবং WWE-র খেলোয়াড় ট্রিপল এইচ WWE-এর চিফ কনটেন্ট অফিসার হিসাবে তার কাজ চালিয়ে যাবেন। নিক খান এখন সংস্থার একমাত্র সিইও হিসেবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের নেতৃত্ব দেবেন।

image-95

সৌদি আরবের কাছে ডব্লিউডব্লিউই বিক্রি হওয়ার খবর এখনও নিশ্চিত নয় তবে ডব্লিউডব্লিউই বোর্ডে পরিবর্তনগুলো ঘটছে। সৌদি আরবের কোম্পানি দায়িত্ব গ্রহণ করলে WWE বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায় কিনা তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PFI) ২০২১ সালের অক্টোবরে ৩০০ মিলিয়ন ডলারের চুক্তিতে নিউক্যাসেল ইউনাইটেডের মালিক মাইক অ্যাশলির কাছ থেকে ক্লাব কিনে নেয়। সূত্র-জিনিউজ।

image-98

▐ সর্বশেষ পাওয়া সংবাদ