বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
খেলাধুলা

ওয়ানডেতে গিলের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। এই মাইলফলকে পৌঁছতে গিল দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলাকে ছাড়িয়ে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ধর্মশালায় ব্যাটিংয়ে নেমে গিল নতুন এই রেকর্ড গড়েন।

ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক র্স্পশ করতে গিল খেলেছেন মাত্র ৩৮ ইনিংস, আমলার থেকে যা দুই ইনিংস ও পাকিস্তানী লিজেন্ড জহির আব্বাসের থেকে সাত ইনিংস কম। ৪৫ ইনিংসের মধ্যে এই মাইলফলক স্পর্শ করার তালিকায় শীর্ষ পাঁচে আরো আছেন কেভিন পিটারসেন, বাবর আজম ও রাসি ফন ডার ডুসেন।

দ্রুততম সময়ে ওয়ানডেতে ২০০০ রান করা পাঁচ ব্যাটার (ইনিংস অনুযায়ী) :

১. ৩৮- শুভমান গিল
২. ৪০- হাশিম আমলা
৩. ৪৫- জহির আব্বাস
৪. ৪৫- কেভিন পিটারসেন
৫. ৪৫- বাবর আজম
৬. ৪৫- রাসি ফন ডার ডুসেন

২৪ বছর বয়সী গিল ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর এ পর্যন্ত ৩৭টি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ