বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
খেলাধুলা

বন্ধ হয়ে গেল সাকিবের রেস্টুরেন্ট

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি।

সোমবার (১৬ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

যদিও জানা যায় আরও ২দিন আগেই বন্ধ হয়ে গেছে রেষ্টুরেন্টটি। তবে ঠিক কী কারণে সাকিবে রেষ্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের পোস্টে গ্রাহকদেরও ধন্যবাদ জানিয়েছে।

ফেসবুক পেজে একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে তার ক্যাপশনে তারা লিখেছে, তোমাদের সবার সাথে একটা দারুণ দৌড়াদৌড়ি করেছি… বিদায় বলার সময়… সব মহান স্মৃতির জন্য ধন্যবাদ।

সাকিবের সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে ধানমন্ডিতে এর এটির একটি শাখা করা হয়। বিভিন্ন সময় সাকিবকে রেস্টুরেন্টের প্রচারণাতেও দেখা যায়।

সাকিবের এই রেস্টুরেন্টকে ঘিরে অনেক সমালোচনাও রয়েছে। চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠলেও পরবর্তীতে সেই সমস্যার সমাধানও হয়েছিল।

image-50

দেশের শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে সাকিবের। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ রয়েছে এই ক্রিকেটারের।

সর্বশেষ পাওয়া সংবাদ