রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

আইসিসির সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার শুভমান গিল

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘোষনা দিয়েছে।

সেপ্টেম্বরে ৮০ গড়ে ওয়ানডেতে ৪৮০ রান সংগ্রহ করা গিল এই তালিকায় পিছনে ফেলেছেন সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালানকে।

এশিয়া কাপে গিল ৭৫.৫ গড়ে ৩০২ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ফাইনালে শ্রীলংকার ছুড়ে দেওয়া ৫২ রানের জবাবে ভারতের ১০ উইকেটের জয়ের ম্যাচটিতে করেছিলেন অপরাজিত ২৭ রান।

বিশ^কাপের আগে অস্ট্রেলিয়ান বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ডান হাতি এই ব্যাটার দুর্দান্ত ফর্মে থেকে দুই ইনিংসে ১৭৮ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি (১০৪) হাঁকিয়েছেন। এরপর এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে করেছেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সেঞ্চুরি (১২১)। এর আগে মাসে গিলের রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। দুই ম্যাচে মাত্র আট রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি।
আইসিসির বর্তমান ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী গিল। ওয়ানডেতে তার রেকর্ড অত্যন্ত আকর্ষনীয়। ৩৫ ম্যাচে এ পর্যন্ত ৬৬.১ গড়ে ও ১০২.৮৪ স্ট্রাইকর রেটে সংগ্রহ করেছেন ১৯১৭ রান।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভারতের হয়ে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি।

মাস সেরার পুরস্কারের জন্য মনোনীত হবার পর প্রতিক্রিয়ায় গিল বলেছেন, ‘সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করতে পেরে আমি দারুন আনন্দিত। আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করা সত্যিই সৌভাগ্যের। দলের প্রয়োজনে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। এই পুরস্কার সামনে এগিয়ে যেতে আমাকে সহযোগিতা করবে। এ বছর এশিয়া কাপের শিরোপা জয়ে আমি ভারতকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি। এই সুযোগে আমি সতীর্থদে, পরিবার ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। তাদের কারনেই এই পুরস্কার জয় সম্ভব হয়েছে।

আরও পড়ুন:

রোনালদোর জোড়া গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল

ওয়ানডেতে ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান

ঢাকায় আসছেন রোনালদিনহো

সর্বশেষ পাওয়া সংবাদ