বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
খেলাধুলা

ওয়ানডেতে ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক : এক লাখ ৩২ হাজার দর্শক ধারনক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার (১৪ অক্টোবর) চলমান ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষনার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত। এছাড়া বিশ^কাপের মঞ্চে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কখনওই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ সময়ে সাতবার বিশ^কাপে মুখোমুখি হয়েছে দু’দল। সবগুলোতে জয় পেয়েছে ভারত।

ভারত-পাকিস্তানের শেষ ১০ লড়াই :
১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো
সব মিলিয়ে ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :
ভারত জয়ী : ৫৬টিতে
পাকিস্তান জয়ী : ৭৩টিতে
টাই : ০
পরিত্যক্ত : ৫টি

সর্বশেষ পাওয়া সংবাদ