বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
খেলাধুলা

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলাধুলা: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই হোঁচট খেয়েছে সাকিব আল হাসানের দল। ইংলিশদের বিপক্ষে হেরে কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে গেছে টাইগাররা। তাই ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।

এছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্তত হাথুরুর ভরসার হাত আছে তামিমের কাঁধে। তাই আরও সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।

এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। গত ম্যাচে শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনাটা ক্ষীন হয়ে গেছে।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ