রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

৩২ বছরেই ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ থেকে ছাড়পত্র নিয়ে অন্য কোন ক্লাব খুঁজে না পাওয়ায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বেলজিয়ামের এ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড।

৩২ বছর বয়সী এ তারকা ২০১৯ সালে চেলসি থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসার পর থেকে ইনজুরির সাথে লড়াই করেছেন। চার মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন মাত্র ৭৬ ম্যাচ।

ইনস্টাগ্রামে এ সম্পর্কে হ্যাজার্ড লিখেছেন, ‘তোমাকে অবশ্যই নিজের কথা শুনতে হবে। এই মুহূর্তে থামার বার্তা আমি পেয়েছি। ১৬ বছরে ৭০০রও বেশী ম্যাচ খেলেছি। এসব মুহূর্তগুলো আমি দারুন উপভোগ করেছি। পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

চেলসিতে অনেক ভাল সময় কাটিয়েছেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা, ইউরোপা লিগের দুই শিরোপা ছাড়াও ২০১২-২০১৯ সালের সময়ে এফ কাপ ও লিগও কাপও জয় করেছেন।

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম জাতীয় দলেরও নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। কোয়ার্টার ফাইনালে তার দল ব্রাজিলকে পরাজিত করেছিল। তবে সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়। যদিও গত বছর বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও হ্যাজার্ড মিলেও বেলজিয়ামকে গ্রুপ পর্বের বাঁধা পেরুতে সহযোগিতা করতে পারেননি।

লিলির হয়ে ফরাসি লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন হ্যাজার্ড। রিয়ালের জার্সিতে দুটি লা লিগার শিরোপা পর গত বছর বদলী বেঞ্চে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পদক গলায় ঝুলিয়েছেন। বিদায়ের এই মুহূর্তে তিনি কৃতজ্ঞতার সাথে সফলতার মুহূর্তগুরো স্মরণ করেছেন, ‘আমি আমার স্বপ্ন পূরন করতে পেরেছি। বিশ্বের অনেক মাঠে খেলার সৌভাগ্য আমার হয়েছে। পুরো ক্যারিয়ার জুড়ে অনেক বড় কোচদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কোচ ও সতীর্থদের আমি দারুন মিস করবো, সবাইকে অনেক ধন্যবাদ।’

ক্লাব ও বেলজিয়ান ফেডারেশনের পাশাপাশি হ্যাজার্ড বন্ধু, পরিবার ও পরামর্শকদের ধন্যবাদ জানিয়েছেন যারা নানা চড়াই-উতরাইয়ের সময় তার পাশে ছিলেন।

তিনি আরো বলেন, ‘সবশেষে বিশাল একটি ধন্যবাদ আমার সমর্থকদের জন্য যারা আমাকে পুরো ক্যারিয়ার জুড়ে সমর্থন যুগিয়েছে, অনুসরন করেছে। তাদের উৎসাহে আমি সব জায়গায় খেলতে পেরেছি।’

সাবেক চেলসি সতীর্থ ফ্রাংক ল্যাম্পার্ড ও জন টেরি বিদায় বেলায় হ্যাজার্ডকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ল্যাম্পার্ড লিখেছেন, ‘কি প্রতিভা, কি ক্যারিয়ার। তার সাথে খেলাটা সত্যিই আনন্দের ছিল। সব দিক থেকেই সে শীর্ষে ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
টেরি লিখেছেন, ‘লিজেন্ড। অবসরকে উপভোগ করো বন্ধু।’

আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

বড় হারের পর জরিমানার কবলে বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ