রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় ইনিংসের অষ্টম ওভার পর্যন্ত তিনটি ছক্কা মারেন রোহিত। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৫৪ ছক্কার মালিক হন তিনি।

এতে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলের ছক্কার বিশ্ব রেকর্ড। তিন ফরম্যাটে ৪৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল। ১০৩ টেস্টে ৯৮, ৩০১ ওয়ানডেতে ৩৩১ ও ৭৯ টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মারেন গেইল।

তিন ফরম্যাটে ৪৫৩ ম্যাচ খেলে ৫৫৪ ছক্কার মালিক এখন রোহিত। ৫২ টেস্টে ৭৭টি, ২৫২ ওয়ানডেতে ২৯৫টি ও ১৪৮ টি-টোয়েন্টিতে ১৮২টি ছক্কা মারেন গেইল।

৫২৪ ম্যাচে ৪৭৬ ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহিদ আফ্রিদি।

আরও পড়ুন:

বড় হারের পর জরিমানার কবলে বাংলাদেশ

আমাদের পরিকল্পনা ভালো ছিল, বাস্তবায়ন করতে পারিনি: সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ