রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বড় হারের পর জরিমানার কবলে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ধীর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে বোলিং করা বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার বোলিং কম করায় জরিমানার মুখে পড়েছে। নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।

ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা নিশ্চিত করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। জরিমানার শাস্তি বাংলাদেশের অধিনায়ক সাকিব মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

জরিমানার ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো টাইগাররা।

আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডে বিপক্ষে বিশ^কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ