রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

টি-টেনের ড্রাফটে তামিম

স্পোর্টস ডেস্ক : আবু ধাবি টি-১০ ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার।

এবারের আসরে অংশ নেওয়া ৮ দল হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবু ধাবি।

এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় রয়েছে। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল, পাকিস্তানের শাহীফ আফ্রদি, মোহাম্মদ হাফিজের মতো তারকারাও রয়েছেন।

ড্রাফটের আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরকারি দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। অন্যদিকে দিল্লির সরাসরি সাইনিং আম্বাতি রাইডু।

আবু ধাবি টি-১০ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ইউসুফ পাঠান বলেন, ‘টি-১০ ফরম্যাট খুবই রোমাঞ্চকর। এই লীগের অংশ হতে পারে আমি উচ্ছ্বসিত। দর্শকদের বিনোদন দেওয়া এবং আমার দলকে চ্যাম্পিয়ন করাই আমার প্রধান লক্ষ্য”

ড্রাফটের প্লাটিনাক ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন, মোহাম্মদ নবীদের মতো তারকারা।

এ বিষয়ে টি-১০ গ্লোবালের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘ফ্র‍্যাঞ্চাইজি গুলো সরাসরি সাইনিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিছু সাইনিং অবাক করেছে। একটু দারুণ খেলোয়াড় ড্রাফটের জন্য মুখিয়ে আছি। আশা করছি এবারের আসর আগেবারকে ছাপিয়ে যাবে।’

আরও পড়ুন:

ইসরায়েলে সব ধরনের ফুটবল স্থগিত করেছে উয়েফা

সর্বশেষ পাওয়া সংবাদ