রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ইসরায়েলে সব ধরনের ফুটবল স্থগিত করেছে উয়েফা

স্পোর্টস ডেস্ক : ইসরাইলে ফিলিস্তিনি বাহিনী হামাসের আকস্মিক বড় ধরনের হামলার জেড়ে আগামী দুই সপ্তাহের জন্য সেখানে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

এ সম্পর্কে উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী দুই সপ্তাহ ইসরাইলে অনুষ্ঠিতব্য সব ধরনের ম্যাচ স্থগিত করা হলো। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নতুন তারিখ ঘোষনা করা হবে।’

সংস্থাটির বিবৃতিতে আরো বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’

আগামী বৃহস্পতিবার ইসরাইল ও সুইজারল্যান্ডের মধ্যকার তেল আবিবে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচটি স্থগিত করেছে উয়েফা। একইসাথে ১৫ অক্টোবর কসভোর বিপক্ষে ইসরাইলের বাছাইপর্বের ম্যাচটি নিয়ে আগামী কয়েকদিন পর্যবেক্ষন করবে উয়েফা। প্রিস্টিনায় নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচটি আয়োজন করা যায় কিনা তা খতিয়ে দেখছে ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থা।

এছাড়া আগামী ১২ ও ১৭ অক্টোবর এস্তোনিয়া ও জার্মানীর বিপক্ষে ইসরাইলের অনুর্ধ্ব-২১ ইউরোপীয়ান দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একইসাথে আগামী ১১-১৭ অক্টোবর পর্যন্ত ইসরাইল, বেলজিয়াম, জিব্রালটার ও ওয়েলসকে নিয়ে আয়োজিত অনুর্ধ্ব-১৭ মিনি ইউরোপীয়ান টুর্নমেন্টও আপাতত স্থগিত করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ