রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাংলেন ফ্রেজার ম্যাকগার্ক

খেলাধুলা: ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। যা লিস্ট ‘এ’ ক্রিকেটেও রেকর্ড ছিল। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারের এই রেকর্ডটা এবার ভেঙে দিয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে আজ তাসমানিয়ার বিপক্ষে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন ম্যাকগার্ক। মাত্র ২৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। যা আগে ডি ভিলিয়ার্সের দখলে ছিল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৩৫ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তাসমানিয়া। জবাবে তাণ্ডব শুরু করে সাউথ অস্ট্রেলিয়াও। ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ম্যাকগার্ক। পেশাদার ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিতেই বিশ্বরেকর্ড! 

সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলার পর ইনিংসে দ্বিতীয় ওভারে ৩২ রান তুলেন এই ওপেনার।  চার-ছক্কার বৃষ্টিতে ইনিংসের নবম ওভারেই তিন অঙ স্পর্শ করেন এই ওপেনার। ১২তম ওভারে ম্যাকগার্ককে থামিয়ে সাউথ অস্ট্রেলিয়ার ১৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট্রিক ডুলি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল লুক রনকির (৫১ বলে)।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ