রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ নামে আসছে ক্রিকেটের গ্লোবাল টুর্নামেন্ট

খেলাধুলা: ২০২৪ সালে ইংল্যান্ডের এজবাস্টনে বিশ্ব চ্যাম্পিয়নস লিগ নামে নতুন একটি গ্লোবাল টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। আসরটিতে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটারররা অংশ নেবেন।

এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে  যাবওয়া এন্টারটেইনেমেন্ট নামে ভারত ও দুবাইভিত্তিকি একটি বলিউড ফিল্ম এবং মিউজিক মিডিয়া প্রযোজনা সংস্থা।

ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার অবসর নেওয়া এবং চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা এই বিশ্ব চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে। ভারত-পাকিস্তানসহ বাকি দলগুলোর মধ্যেকার দ্বিপাক্ষিক লড়াই দেখা যাবে এজবাস্টনে।

বিশ্ব চ্যাম্পিয়নস লিগটি যাবওয়া এন্টারটেইনেমেন্টের পরিচালক জনাব হারশিট টমারের মস্তিকপ্রসূত।  এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নস লিগ ভারত-পাকিস্তান দ্বৈরথ ফিরিয়ে আনবে। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে তারকা ক্রিকেটাররা মাঠে ফিরবে এই আসর দিয়ে। ইংল্যান্ড সবসময়ই ক্রিকেটের বাড়ি’l

‘আর যখন বার্মিংহামের প্রসঙ্গ আছে তখন এটা অনেক ভারতীয় ও পাকিস্তানিদেরও বাড়ি। আমরা ১০ দিনের দুর্দান্ত একটি টুর্নামেন্ট বিশ্ব জুড়ে দর্শকদের উপহার দিতে মুখিয়ে আছি’-আরও যোগ করেন তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ