রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর মধ্যেই ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে অফিশিয়াল থিম সং প্রকাশের পর এবার নামসহ মাসকট প্রকাশ করেছে আইসিসি।

গত মাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের মাসকট প্রকাশিত হলেও সেই সময় এর কোনো নাম দেয়নি আইসিসি। নাম নির্ধারণের বিষয়টি অবশ্য ক্রিকেট প্রেমীদের উপরই ছেড়ে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দর্শকদের ভোটের মাধ্যমেই মেয়ে মাসকটের নাম ঠিক করা হয় ‘ব্লেজ’ ও ছেলের নাম ‘টঙ্ক’।

আইসিসির পক্ষ থেকে এ মাসকটকে বলা হয়েছে ক্রিকটোভার্স। সমন্বয় এবং আবেগের মূল আধার হিসেবে আনা হয়েছে এবারের মাসকট। এটি সার্বজনীনতাকে নির্দেশ করে। এছাড়া বর্তমান বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলন করা হয়েছে মাসকটগুলোতে।

নারী মাসকটের রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি ও গতি তাকে বাকিদের থেকে সেরা পেস বোলার করে তোলে। প্রতিটা মাসকটের মধ্যে রয়েছে ক্রিকেটের ছয়টি শক্তি। পুরুষ মাসকট তুলে ধরা হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটিং দক্ষতা হিসেবে। তার প্রতিটি শট দর্শককে মোহিত করবে।

আরও পড়ুন:

আমি কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না: তামিম

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

সর্বশেষ পাওয়া সংবাদ