রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

খেলাধুলা: তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন দেশের ক্রিকেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহূর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিন্ডিংয় করছে টাইগাররা। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টসে। 

এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

পরাজয়ের ধক্কা ও বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচটিতে নেমেছে টাইগাররা। বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর একই সময় এবং একই ভেন্যুতে। 

প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছুটা ছাড় থাকবে। দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোন ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ