রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ম্যাচ চলাকালীন মাঠ ছাড়ার কারণ জানালেন নাফিস

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালে হুট করেই ম্যাচের মাঝপথে ড্রেসিং রুম ছেড়ে চলে যান জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এরপরই গুঞ্জন ওঠে, চাকরি হারিয়েছেন তিনি।

সে সময় ধারণা করা হয়, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো একটি বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে ড্রেসিংরুম ছেড়ে দলে যান নাফিস।

তবে ঠিক কি কারণে মাঠ ছেড়ে গিয়েছিলেন, সে বিষয়ে কাউকেই কিছু বলেননি নাফিস। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

তার (নাফিস) দাবি, ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সফরের পরিকল্পনায় না রাখাতেই দল ছেড়ে চলে যান তিনি। এর সঙ্গে তামিমের সাম্প্রতিক ঘটনার কোনো যোগসূত্র নেই।

নাফিসের ভাষ্যমতে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমি জানতে পারি, আমি বিশ্বকাপ দলের সঙ্গে যাচ্ছি না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও একই ঘটনা ঘটেছিল। আমিও একজন মানুষ, অন্যদের মতো আমারও আবেগ আছে।

সাবেক এই ক্রিকেটার আরও যোগ করেন, আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং এই ঘটনার সঙ্গে আমার ছোট ভাই তামিমের এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। আমি মাঠ ছাড়ার ৬ থেকে ৭ ঘণ্টার পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।

image-104

সর্বশেষ পাওয়া সংবাদ