রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

তামিমকে বাদ দেয়া হয়নি, নিজেই সরে গেছেন: মাশরাফী

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নানা আলোচনার শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেলেও নেই ওপেনার তামিম ইকবাল।

টাইগার স্কোয়াডে তামিম না থাকায় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলছেন, বাদ দেয়া হয়নি, তামিম নিজেই সরে গেছেন বিশ্বকাপ দল থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী লিখেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে, তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক, আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। ’

‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইলো না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন:

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

সর্বশেষ পাওয়া সংবাদ