বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই থাকছে বাংলাদেশের আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৯দিন পরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ পরিচালনার জন্য ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করে। এবার আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচের অফিসিয়ালদের নামের তালিকা প্রকাশ করে আইসিসি।

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এ ম্যাচের আগে আইসিসি জানিয়ে দিয়েছে ম্যাচ অফিসিয়ালদের নাম। ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল উইলসন। আর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

image-101

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌল্লা। আইসিসি থেকে প্রথম পর্বের ৪৫ টি ম্যাচেরই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার ঘোষণা করা হয়েছে। তবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আম্পায়ারদের নাম প্রকাশ করা হবে প্রথম পর্বের শেষে। প্রথম পর্বে পাঁচ ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌল্লা।

শরফুদ্দৌলা আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচ, ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ এবং ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এখন পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন।

বিশ্বকাপের আগে গুয়াহাটিতে বাংলাদেশ-ইংল্যান্ড আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার থাকবেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা শরফুদ্দৌলা।

আরও পড়ুন:

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কে কত টাকা পাবে

টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের ৭ ভেন্যু চূড়ান্ত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ