রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

তামিম-লিটন বিশ্রামে, অধিনায়ক হয়ে ফিরছেন শান্ত

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোডের (বিসিবি) পক্ষ তেকে রোববার এ কথা জানানো হয়েছে।

তৃতীয় ওয়ানডের জন্য দলে ফেরানো হয়েছে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।

তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম পেয়েছেন প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বৃষ্টির কারনে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী নিউজিল্যান্ড। ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

আরও পড়ুন:

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

জেনে নিন বিপিএলে কে কোন দলে

সর্বশেষ পাওয়া সংবাদ