রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ ইনিংসের শুরুতেই দিয়েছেন বোলাররা। স্কোরবোর্ডে ১৮ রান জমা করতেই ৪ উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান। এর মধ্যে একাই ১৩ রান করেন সাদাফ সামাস।

এরপর নাতালিয়া পারভেজের সঙ্গে অধিনায়ক নিদা দারের জুটিতে পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়া ১১, নিদা দার ১৪ ও আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭ রানে শেষ পর্যন্ত ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার একাই ৩ উইকেট শিকার করেন। ২টি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা। এছাড়া মারুফা আক্তার, নাহিদা ও রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।

৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি ২৭ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৩৩ রান হতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শামিমা ১৩, সাথী ১৩ ও নিগার সুলতানা ২ রান করে বিদায় নেন।

এরপর সোবহানা মোস্তারি ৫ ও রিতু মনি ৭ রানে বিদায় নিলেও স্বর্ণা আক্তারের ১৪ ও সুলতানা খাতুনের ২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লাল সবুজের দল।

এর আগে, ভারতের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয়ে আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। হাংঝু এশিয়ান গেমসে তাই বাংলাদেশের সামনে ছিলো ব্রোঞ্জ পদকের লড়াই। প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলো তারা।

আরও পড়ুন:

জেনে নিন বিপিএলে কে কোন দলে

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ মূল্য মুশফিকের

সর্বশেষ পাওয়া সংবাদ