রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের ৭ ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: আগামী ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ৭টি ভেন্যু চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যু্ক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করবে ক্যারিবিয়ানরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু চূড়ান্ত করেছে সংস্থাটি। এবার জানা গেল, ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যুর নাম।

বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বের ম্যাচগুলোর সাতটি ভেন্যু হচ্ছে- অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইচ বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সাতটি ক্যারিবিয়ান ভেন্যুর নাম ঘোষণা করছি। সবগুলো ভেন্যুই জনপ্রিয়। ওয়েস্ট ইন্ডিজে এটা আইসিসির তৃতীয় বড় কোনো আসর। এই বিশ্বকাপ সমর্থকদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট উপভোগের অন্য রকম অভিজ্ঞতা দেবে।’

এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইট ও ফাইনাল আয়োজনে এগিয়ে রয়েছে বার্বাডোজ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। ফাইনাল হতে পারে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কিংবা বার্বাডোজের কেনিংটন ওভালে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল তারা। ইতোমধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে।

দলগুলো হচ্ছে – ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউগিনি। বাকি পাঁচ দলের চারটি আসবে এশিয়া ও আফ্রিকা এবং অন্যটি আমেরিকা থেকে।

আরও পড়ুন:

২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ৩ ভেন্যু চূড়ান্ত

৭ বছর পর বিপিএলে ফিরছেন রশিদ খান


সর্বশেষ পাওয়া সংবাদ