রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানি ১ কোটি ডলার

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপের ১৩তম আসরে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে। এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। এ ছাড়া রানারআপ দল পাবে ২ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১০১ কোটি টাকা থাকছে বিশ্বকাপের প্রাইজমানি।

রাউন্ড রবিন লিগে একেকটি জয়ের জন্যই দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা করে। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল ঘরে ফিরবে আরও ১ লাখ ডলার বা ১ কোটি টাকা নিয়ে। মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার, যার ৬ মিলিয়ন ডলারই বরাদ্দ থাকছে দুই ফাইনালিস্টের জন্য।

চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে রানার-আপ দল, অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে।

১০ দলকে নিয়ে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

আরও পড়ুন:

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়-সূচি

বিশ্বকাপের ১০ অধিনায়কের ফ্যাক্ট ফাইল

সর্বশেষ পাওয়া সংবাদ