রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ফের জাতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। গুয়াহাটিতে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর আগেই দলের সাথে যোগ দিবেন শ্রীরাম।

২৯ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দু’টি অনুশীলন ম্যাচের জন্য গুয়াহাটি যাবে বাংলাদেশ দল। এরপর ৭ অক্টোবর আফগানিন্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ধর্মশালা যাবে টাইগাররা।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি-টোয়েন্টি, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন শ্রীরাম।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন শ্রীরাম। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ ছিলেন তিনি। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮টি ওয়ানডে এবং প্রায় ১৮ বছর প্রথম-শ্রেনির ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল শ্রীরামের।

সর্বশেষ পাওয়া সংবাদ