রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

৭ বছর পর বিপিএলে ফিরছেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : প্রায় সাত বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন আফগান স্পিনার রশিদ খান। এবারও কুমিল্লার জার্সিতেই মাঠ মাতাবেন তিনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে রশিদের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের এক বিবৃতিতে বলা হয়, ‘রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন।’

বিপিএলে নিজের প্রথম আসরে সাত ম্যাচে রশিদ খানের শিকার ছিল ছয় উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। সেবার তিনি আট ম্যাচে নেন ১৩ উইকেট।

এর আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কুমিল্লা। এছাড়া ফ্র্যাঞ্চাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে।

গত মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে কুমিল্লা। দলটির অন্যতম বড় চমক দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়কে দলে ভেড়ানো। অল্প সময়ে জাতীয় দলের জার্সিতে নিজের জাত চেনানো হৃদয় কুমিল্লার জার্সিতেও সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।

গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেন তাওহিদ হৃদয়। ফাইনালে এই কুমিল্লার কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে তাদের।

বিপিএলে আফগান স্পিনার রশিদ খানের অভিষেক ২০১৬ সালে। বিপিএলে দুই মৌসুমে কুমিল্লার জার্সিতে খেলেছেন তিনি। বিপিএলে সাত বার অংশ নিয়ে চার বারই শিরোপা জিতেছে নাফিসা কামালের দলটি। ২০১৫ ও ২০১৯ এবং সর্বশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের শিষ্যরা। এবারও যে শিরোপায় চোখ দলটির, তা এমন তারকাসমৃদ্ধ দল দেখেই ধারণা করা যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ