রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

নাসিরদের বিরুদ্ধে টি-টেন ম্যানেজম্যান্টের জিরো টলারেন্স নীতি

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ ক্রিকেটারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার আনা অভিযোগে হতাশা প্রকাশ করেছে গ্লোবাল টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট। তারা জানিয়ছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে জিরো টলারেন্স নীতি।

এক বিবৃতিতে টি-টেন ম্যানেজমেন্ট জানায়, ‘এই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে কোনো দুর্নীতির বিপক্ষে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে আমরা আইসিসির সঙ্গে কাজ করে যাবো এবং ক্রিকেটকে পবিত্র রাখতে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো।

অভিযুক্ত আট জনের মধ্যে তিন জন ক্রিকেটার । একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে কৃষ্ণা কুমার চৌধুরী একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও অন্য একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। বাকিরা হলেন ব্যাটিং কোচ আশহারর জায়েদি, সানি ধিলন সহকারী কোচ ও টিম ম্যানেজার শাদাব আহমেদ।

আরও পড়ুন:

নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

ফেসবুক পোস্ট নিয়ে তানজিম সাকিবের ভুল স্বীকার, সতর্কবার্তা বিসিবির

সর্বশেষ পাওয়া সংবাদ