রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

গোল না করেও রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরানে গিয়েছিল আল নাসর। সেই দলের সঙ্গে ছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তারকা এই ফুটবলারকে এক নজর দেখার জন্য ইরানের ফুটবলপ্রেমীরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন। ইরানে অবশ্য জয়ের দেখা পেয়েছে আল নাসর। এদিন রোনালদো গোল না করলেও ইরানের ক্লাব পেরসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে তারা। মাঠে গোল না পেলেও নতুন এক রেকর্ড গড়েছেন রোনালদো।

ইরানে আল নাসর ফুটবল দল অবস্থান করছিল পাহাড়-লাগোয়া এক হোটেলে। ইরানের ফুটবলপ্রেমীরা রীতিমতো পাহাড় বেয়ে উঠেছেন রোনালদোকে একনজর দেখতে। ১০ জনে পরিণত হওয়া ইরানের ক্লাব পেরসেপোলিসকে হারানোর ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের তথ্যানুযায়ী, এ নিয়ে ১০০০ পেশাদার ম্যাচে (ড্র ও জয় মিলিয়ে) অপরাজিত রইলেন রোনালদো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।

ইরানের ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে গোল আদায় করতে ব্যর্থ হয় রোনালদোর আল নাসর। তবে, দ্বিতীয়ার্ধে দুইটি গোলের দেখা পায় সৌদি লিগের ক্লাবটি। পেরসেপোলিস রাইটব্যাক দানিয়াল এসমায়েলিফায়ের আত্মঘাতী গোলের পর আল নাসরকে ম্যাচের দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার মোহাম্মেদ কাসেম।

২০২১ সালে পেরসেপোলিস সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সে কারণে আল নাসরের বিপক্ষে ম্যাচে পেরসেপোলিসকে গ্যালারিতে বসে সমর্থন দিতে পারেননি ক্লাবটির সমর্থকেরা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দর্শক ছাড়াই। তাতে স্বাগতিক সমর্থকদের তুমুল সমর্থনে উজ্জীবিত হয়ে খেলতে পারেনি পেরসেপোলিস।

সর্বশেষ পাওয়া সংবাদ