রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২৪ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা ও জৌলুসময় এই টুর্নামেন্টে এবারের আসরে মোট সাতটি দল অংশ নিবে। যার মধ্যে রয়েছে সর্বশেষ টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল। তবে ঢাকা ফ্র্যাঞ্চাবইজির মালিকানার পরিবর্তন ঘটেছে। এর নতুন মালিকানা পেয়েছে নিওটেক্স গ্রুপ। নতুন মালিকানার অধীনে পরিবর্তিত হয়েছে দলের নামও। গত আসরে ঢাকা ডমিনেটর্স নামে খেলা দলটি এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে দুরন্ত ঢাকা নামে।
যদিও টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জাতীয় নির্বাচনের পরেই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে দশম আসরের জন্য প্রত্যাশিত খেলোয়াড়দের দলভুক্তির কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি।

গত বছর ফরচুন বরিশালের হয়ে খেলা অল রাউন্ডার সাকিব আল হাসান এবছর যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে বিদেশী কোটায় দলভুক্ত করেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম, শ্রীলংকার মাথিসা পাথিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংসসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে।

খুলনা টাইগার্স ছেড়ে বরিশালে যোগ দিয়েছেন তামিম ইকবাল। তবে সিলেট স্ট্রাইকার্সেই থেকে গেছেন মাশরাফি বিন মর্তুজা। কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো দলগুলোও নেমে পড়েছে পছন্দের খেলোয়াড় সংগ্রহে।

আরও পড়ুন:

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত

সর্বশেষ পাওয়া সংবাদ