রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিসিবি‘র ১৫ সদস্যের দল ঘোষণা, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সিরিজটিদে পাওয়া যাবে না জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তাকে বিশ্রামে পাঠিয়েছে বিসিবে। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

সাকিবের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের দল থেকে। তারা হলেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোয়ারী। আর দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, পেসার খালেদ আহমেদ এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

কর্পোরেট সংবাদ’/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ