রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

মরক্কোর কাছে সেভেন আপের স্বাদ পেলো আর্জেনটিনা

স্পোর্টস ডেস্ক: ফুটবলে সাত গোল বলতেই প্রথমে মনে আসে ব্রাজিলের কথা। ২০১৪ ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় সেলেসাওরা। যা ফুটবল সমর্থকদের কাছে ‘সেভেন আপ’ নামে পরিচিত। 

এবার সেই ‘সেভেন আপের’ স্বাদ পেলো আর্জেন্টিনা। ফুটবলের আরেক সংস্কারক ফুটসাল ইনডোর গেম। আর সেই ফুটসাল ফুটবল প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে আলবিসেলস্তারা।

মরক্কোর মাঠে সফরকারী আর্জেন্টিনা কোনো পাত্তাই পায়নি। শুরু থেকে আর্জেন্টিনার জাল কাঁপিয়েছে স্বাগতিকরা। যা ম্যাচের শেষ পর্যন্তই অব্যাহত রাখে।

শুরুতেই মরক্কোকে লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল। চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নি।

মরক্কোর ষষ্ঠ গোলটি করেন সোফিয়ান চাররাউইয়। আলবিসেলেস্তেদের জালে শেষ গোলটি করেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া। দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে এই দু’দল।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ